ফরাসি বিজ্ঞানী জ্যাক চার্লস ১৭৮০ সালে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কের একটি সূত্র আবিষ্কার করেন। এটি চার্লসের সূত্র হিসেবে পরিচিত। এই সূত্রানুসারে, স্থির চাপে কোন গ্যাসীয় পদার্থের আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের আয়তন V এবং তাপমাত্রা T হলে, V∝T. (যখন চাপ, P স্থির)