সিরামিক হলো একটি অজৈব ও অধাতব কঠিন পদার্থ যা অতি উচ্চ তাপে শক্ত করে তৈরি হয়। সিলিকন ডাই অক্সাইড (SiO2) বা সিলিকা সিরামিক উৎপাদনের অন্যতম মূল উপকরণ। সিরামিক মূলত চীনা মাটি বা সাদা মাটির সাথে ফেলস্পার (K2O.Al2O3.6SiO2) এবং সিলিকা (SiO2) মিশিয়ে প্রস্তুত করা হয়।