দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন-
কসম্পদের অভাব
খনাগরিকের বিরোধিতা
সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাবসঠিক উত্তর
ঘপ্রযুক্তির অভাব
সঠিক উত্তর: সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাব
উন্নয়ন প্রকল্পের সাফল্য শুধু অর্থ, প্রযুক্তি বা সম্পদের উপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে সেই সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার উপর। দুর্বল শাসনব্যবস্থায় যখন প্রশাসনে সততার অভাব থাকে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হয় না, তখন প্রকল্পের অর্থ ও সম্পদ অপব্যবহারের শঙ্কা থাকে। এছাড়া প্রকল্পে অযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থের প্রভাব প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত করে। ফলস্বরূপ, প্রকল্প সময়মতো সম্পন্ন হয় না, খরচ বেড়ে যায় এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব হয় না।