৫০তম BCSবাংলা সাহিত্যচর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ

পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?

  1. কভারত চন্দ্র রায়
  2. খকাজী দৌলত
  3. গআবদুল হাকিম
  4. ফকির গরীবুল্লাহসঠিক উত্তর

সঠিক উত্তর: ফকির গরীবুল্লাহ

আঠারো শতকের দ্বিতীয়ার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে রচিত ‘আরবি-ফারসি’ শব্দ মিশ্রিত ইসলামি চেতনাসম্পৃক্ত এক ধরনের বিশেষ ভাষারীতিতে যে সমস্ত কাব্য রচিত হয়েছিল তা ‘পুঁথি সাহিত্য’ নামে পরিচিত। আরবি, ফারসি সহ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে ‘দোভাষী পুঁথি সাহিত্য’ বলা যায়। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ্‌। তাঁর রচিত ‘আমীর হামজা’ জঙ্গনামা শ্রেণির কাব্য। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: ইউসুফ-জোলেখা, আমীর হামজা (১ম অংশ), জঙ্গনামা, সোনাভান ও সত্যপীরের পুঁথি।

চর্যাপদ / প্রাচীন-মধ্যযুগ — আরও প্রশ্ন