৫০তম BCSবাংলা সাহিত্যগান / গীতিকা / লোকসাহিত্য

কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?

  1. কবীরত্বগাথা ও ভক্তিমূলক
  2. খমানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
  3. আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধানসঠিক উত্তর
  4. ঘপল্লী জীবনের সুখ দুঃখ

সঠিক উত্তর: আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান

বাউল গান বাউল সম্প্রদায়ের আধ্যাত্মিক গান। পরমাত্মা বা স্রষ্টার প্রতি গভীর ভালোবাসায় এই গানের সুর। বাউল গানের মধ্য দিয়েই বাউল সাধনার প্রকাশ এবং গানের মধ্য দিয়েই তাঁরা জীবনদর্শনকে প্রকাশ করেন। বাউলরা বিশ্বাস করেন যে, স্রষ্টা বাইরে কোথাও নেই; বরং মানুষের শরীরের ভিতরেই তাঁর বাস। বাউল গানের স্রষ্টা লালন শাহ। বাংলাদেশের কুষ্টিয়া বাউল গানের কেন্দ্রভূমি; তবে পশ্চিমবঙ্গেও এটি প্রসার লাভ করেছে। বাউলগানকে এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বড় উপাদান হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে ২০০৫ সালে একে ‘Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity’ হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল সংগীতকে ‘Intangible Cultural Heritage of Humanity’ হিসেবে অন্তর্ভুক্ত করে।

গান / গীতিকা / লোকসাহিত্য — আরও প্রশ্ন