৪০তম BCSবাংলা ভাষাবাক্য (বাচ্য / উক্তি)
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
- কবিভক্তি
- কারকসঠিক উত্তর
- গপ্রত্যয়
- ঘঅনুসর্গ
সঠিক উত্তর: কারক
‘কারক’ শব্দের অর্থ- যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত কোনো শব্দের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন- কে, রে, এ, য়, তে, এতে, দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে প্রভৃতি। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যেমন- কৃ+তা= কর্তা; বচ+ক্তি= উক্তি; শুচ+ঘঞ=শোক; মনু+ষ্ণ=মানব; এখানে তা, ক্তি, ঘঞ ও ষ্ণ হলো প্রত্যয়। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন- প্রতি, বিনা, বিনে, বিহনে, হেতু, মাঝে, মধ্যে, পরে, তরে, পানে, পাছে, ভেতর, নিকট, অধিক, সহ, বই, অবধি, ইত্যাদি।
বাক্য (বাচ্য / উক্তি) — আরও প্রশ্ন
- ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
- কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
- ‘শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে-
- ‘তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
- ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’- এটি কোন ধরণের বাক্য?
- ‘সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।’-এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?
- বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?
- ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে?