‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’ – উক্তিটি কোন উপন্যাসের?
করবীন্দ্রনাথের ‘চোখের বালি’
খশরৎচন্দ্রের ‘পথের দাবী’
গশওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’
বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’সঠিক উত্তর
সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
উক্তিটির সঠিক রূপ ‘কিন্তু মনুষ্য কখন পাষাণ হয় না।’ বাংলা কথাসাহিত্যের উপন্যাস শাখায় প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সেতু বন্ধন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত ‘রাজসিংহ’ উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ : নয়নবহ্নিও বুঝি জ্বলিয়াছিল-এর শেষ বাক্য এটি। রাজসিংহ (১৮৮২) ও আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কাহিনিতে তিনি হিন্দুর বাহুবল ও বীরত্বের কথা রূপায়ণ করেছেন।