৪০তম BCSভূগোল ও পরিবেশ

নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

  1. ১: ১০,০০০সঠিক উত্তর
  2. খ১: ১০০,০০০
  3. গ১:১০০০,০০০
  4. ঘ১: ২৫০০,০০০

সঠিক উত্তর: ১: ১০,০০০

স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র ২ প্রকার যথা- ১. ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও ২. বৃহৎ স্কেলের মানচিত্র। যখন বৃহৎ স্কেলে ক্ষুদ্র এলাকাকে অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এ বৃহৎ স্কেলের মানচিত্রে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষি ক্ষেত্র, বাড়িঘর, দালানকোঠা, নদ-নদী, বন-জঙ্গল, পরিবহন পথ, শহর, বন্দর ইত্যাদির সীমানা অঙ্কিত থাকে। বিভিন্ন দেশ বিভিন্ন স্কেলে মানচিত্র তৈরী করে। সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ স্কেল ১ : ২৫, ০০০ থেকে ১ : ১০০০০০। আমেরিকাতে এই মানচিত্র স্কেল ১ : ৬২, ৫০০ থেকে ১ : ১২৫, ০০০ বাংলাদেশ ব্রিটিশ স্কেল অনুসরণ করে। উপরোক্ত অপশন – এর ক্ষেত্রে ১: ১০,০০০ অপশনটিই সঠিক।

সম্পর্কিত প্রশ্ন