৩৯তম BCSবাংলা ভাষাবাক্য (বাচ্য / উক্তি)

‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  1. অনন্বয়ী অব্যয়সঠিক উত্তর
  2. খঅনুকার অব্যয়
  3. গপদান্বয়ী অব্যয়
  4. ঘঅনুসর্গ অব্যয়

সঠিক উত্তর: অনন্বয়ী অব্যয়

যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই বটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন -মেঘের গর্জন - গুড় গুড়। যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।

এই প্রশ্নটি আরও এসেছে: [object Object]

বাক্য (বাচ্য / উক্তি) — আরও প্রশ্ন