৫০তম BCSকম্পিউটার ও আইসিটি
Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?
- কঅ্যাপ্লিকেশন লেয়ার
- খনেটওয়ার্ক লেয়ার
- ট্রান্সপোর্ট লেয়ারসঠিক উত্তর
- ঘডেটালিঙ্ক লেয়ার
সঠিক উত্তর: ট্রান্সপোর্ট লেয়ার
OSI রেফারেন্স মডেল হলো একটি স্ট্যান্ডার্ড মডেল যা নেটওয়ার্ক কমিউনিকেশনকে ৭টি লেয়ারে ভাগ করে। লেয়ারগুলো উপরের লেয়ার থেকে নিচের লেয়ারের দিকে হলো: ১. অ্যাপ্লিকেশন লেয়ার (Application Layer)- ব্যবহারকারীর সফটওয়্যার ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস। যেমন: ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্ট। ২. প্রেজেন্টেশন লেয়ার (Presentation Layer)- ডেটা ফরম্যাট, এনক্রিপশন ও ডিক্রিপশন। ৩. সেশন লেয়ার (Session Layer)- দুই ডিভাইসের মধ্যে সংযোগ তৈরি ও পরিচালনা। ৪. ট্রান্সপোর্ট লেয়ার (Transport Layer)- নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার, যেমন TCP ও UDP। ৫. নেটওয়ার্ক লেয়ার (Network Layer)- ডেটা রাউটিং ও ঠিকানাকরণ, যেমন IP। ৬. ডেটা লিঙ্ক লেয়ার (Data Link Layer)- ফ্রেম তৈরি, ত্রুটি চেক ও স্থানান্তর, যেমন Ethernet। ৭. ফিজিক্যাল লেয়ার (Physical Layer)- ফিজিক্যাল মিডিয়া, বাইট বা বিটের মাধ্যমে ডেটা প্রেরণ। সুতরাং, Transmission Control Protocol (TCP), OSI রেফারেন্স মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল।
সম্পর্কিত প্রশ্ন
- নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
- একটা 4-bit বাইনারি সিস্টেমে শূণ্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে?
- মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে?
- HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?
- ডেটাবেস হল-
- ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে?
- কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?
- OCR ____ থেকে ____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।