৩৮তম BCSবাংলাদেশ বিষয়াবলি
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না–
- কশেরে বাংলা এ কে ফজলুল হক
- খহোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গমাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- নবাব স্যার সলিমুল্লাহসঠিক উত্তর
সঠিক উত্তর: নবাব স্যার সলিমুল্লাহ
পাকিস্তান সরকার ১৯৫৪ সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে /পূর্ব বাংলায় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ব বাংলার কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে একটি ঐক্যজোট গঠিত হয়। যুক্তফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘যুক্তফ্রন্ট’ প্রদত্ত ২১ দফা পূর্ব বাংলার জনসমক্ষে তুলে ধরেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নবাব স্যার সলিমুল্লাহ ১৯০৬ সালে 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' প্রতিষ্ঠা করেন।
সম্পর্কিত প্রশ্ন
- বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
- প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
- বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-