৩৮তম BCSবাংলাদেশ বিষয়াবলি

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

  1. কনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  2. খঅনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  3. ক্রমহ্রাসমানসঠিক উত্তর
  4. ঘঅপরিবর্তিত থাকছে

সঠিক উত্তর: ক্রমহ্রাসমান

বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয়- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি’তে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৯-২০ অর্থবছরে চূড়ান্ত হিসাবে জিডিপিতে কৃষিখাতের অবদান দাঁড়িয়েছে ১৩.৩৫%। অর্থনৈতিক সমীক্ষা ২০২১-২২ (সাময়িক) অনুসারে জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫০%।

সম্পর্কিত প্রশ্ন