মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?
ক২টি
৩টিসঠিক উত্তর
গ৪টি
ঘ৫টি
সঠিক উত্তর: ৩টি
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি; ভারত ও মিয়ানমার। দেশের মোট ৩২টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। তন্মধ্যে ভারতের সাথে ৩০টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার সংযোগ। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো -রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।