৩৮তম BCSভূগোল ও পরিবেশ
নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?
- কচাঁদপুর
- খপিরোজপুর
- গমাদারীপুর
- গাজীপুরসঠিক উত্তর
সঠিক উত্তর: গাজীপুর
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হলো ‘বরেন্দ্রভূমি’ যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত। দ্বিতীয়টি হলো ‘মধুপুর ও ভাওয়ালের গড়’। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গ কি.মি.। তৃতীয়টি হলো ‘লালমাই পাহাড়’ যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার।
সম্পর্কিত প্রশ্ন
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে ___ এবং ____ সালে।
- এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?
- দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
- ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-
- বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?
- বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
- প্রতি ৩০∘ দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়?