‘ড্রাই আইস’ তৈরিতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাই-অক্সাইড (CO2) গ্যাসকে -78.5° C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। শুষ্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না। এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।