৩৭তম BCSবাংলা সাহিত্যপত্রিকা ও সম্পাদক

‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  1. কবুদ্ধদেব বসু
  2. দীনেশরঞ্জন দাশসঠিক উত্তর
  3. গসজনীকান্ত দাস
  4. ঘপ্রেমেন্দ্র মিত্র

সঠিক উত্তর: দীনেশরঞ্জন দাশ

১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। ১৯২৬ সালে প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয় আরেকটি মাসিক পত্রিকা ‘কালিকলম’। তিরিশের আধুনিকতার যে আন্দোলন কলকাতা থেকে শুরু হয়েছিল তার ঢেউ বাংলাদেশেও প্রবাহিত হয় বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত সম্পাদিত ‘প্রগতি’ পত্রিকার মাধ্যমে। বুদ্ধদেব বসুর সম্পাদনায় আরেকটি পত্রিকা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। পত্রিকার নাম ছিলো ‘কবিতা’। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা ‘বঙ্গশ্রী’।

পত্রিকা ও সম্পাদক — আরও প্রশ্ন