৩৭তম BCSবাংলা ভাষাসমাস

‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  1. কবিস্ময় দ্বারা আপন্ন
  2. খবিস্ময়ে আপন্ন
  3. বিস্ময়কে আপন্নসঠিক উত্তর
  4. ঘবিস্ময়ে যে আপন্ন

সঠিক উত্তর: বিস্ময়কে আপন্ন

পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি ‘কে’ লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- বিস্ময়াপন্ন= বিস্ময়কে আপন্ন; এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। অনুরূপভাবে বিপদাপন্ন, রথচালন, শরনিক্ষেপ, পুত্রলাভ, আমকুড়ানো, জলসেচন, শরণাগত, ভারপ্রাপ্ত, কলাবেচা ইত্যাদি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন- চিরসুখী= চিরকাল ব্যাপিয়া সুখী; ক্ষণস্থায়ী= ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ইত্যাদি।

সমাস — আরও প্রশ্ন