৩৪তম BCSবাংলা সাহিত্যসাহিত্যের যুগ ও ইতিহাস
বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে-
- ক১১৯৯-১২৫০ পর্যন্ত
- ১২০১-১৩৫০ পর্যন্তসঠিক উত্তর
- গ১২৫০-১৩৫০ পর্যন্ত
- ঘ১২৫০-১৪৫০ পর্যন্ত
সঠিক উত্তর: ১২০১-১৩৫০ পর্যন্ত
১২০১ থেকে ১৩৫০ সাল অর্থাৎ প্রায় দেড়শ বছর বাংলা সাহিত্যের কোন উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কার না হওয়ায় ঐতিহাসিকগণ এ সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ হিসেবে আখ্যায়িত করেন। এই দেড়শ বছর শাসকদের তান্ডকে জনজীবন ছিল বিপর্যস্ত। সাহিত্য সমাজ ও অর্থনীতিতে ও এর কুপ্রভাব পড়ে। ত্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পন্ডিতের ‘শূণ্যপুরাণ’ ও হলায়ূধ মিশ্রের ‘সেক শুভোদয়া’ এই সময়ের উল্লেখযোগ্য গ্রন্থ। ‘শূণ্যপুরাণ’ গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। ‘নিরঞ্জনের উষ্মা’ শূণ্যপুরাণের অন্তর্গত একটি কবিতা। এতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা আছে। অপরদিকে, ‘সেক শুভোদয়া’ গ্রন্থটি অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষা মিশ্রিত একটি চম্পুকাব্য। গদ্য-পদ্য মিলিয়ে গ্রন্থটিতে প্রায় ২৫টি অধ্যায় রয়েছে।
সাহিত্যের যুগ ও ইতিহাস — আরও প্রশ্ন
- আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?
- বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
- আলাওল কোন শতাব্দীর কবি?
- উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
- মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
- মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
- বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?