‘ঘরে বাইরে’ (১৯১৬) চলিতভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস এটি ‘সবুজপত্র’ পত্রিকায় ১৯১৫ সালে প্রকাশিত হয়। স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে ব্রিটিশ ভারতের রাজনীতি এবং সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষের সম্পর্ক চিত্রিত হয়েছে। শিল্পসম্মত এ উপন্যাসটির উল্লেযোগ্য চরিত্র হচ্ছে- নিখিলেশ, বিমলা, সন্দীপ ইত্যাদি।