৫০তম BCSবাংলা সাহিত্যঅন্যান্য
‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক১৯২০ সালে
- ১৯২৬ সালেসঠিক উত্তর
- গ১৯২৫ সালে
- ঘ১৯৩০ সালে
সঠিক উত্তর: ১৯২৬ সালে
১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকায় ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে ‘সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়; যা পরবর্তীতে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এ পরিণত হয়। ঢাবির অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন এই সংঘের পরিচালনার দায়িত্ব পালন করতেন। মুসলিম সাহিত্য-সমাজ ১২ বছর (১৯২৬-১৯৩৮) সক্রিয় ছিল।
অন্যান্য — আরও প্রশ্ন
- ‘লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ‘ভণই’ শব্দের অর্থ কী?
- মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
- চন্ডীচরণ মুন্সী কে?
- ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
- ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
- ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
- নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
- মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-