গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলি দুভাগে বিভক্ত - মৌলিক ও সাধিত। যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন: মা, লাল, তিন, হাত, পা, গোলাপ ইত্যাদি। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই সাধিত শব্দ। যেমন: দয়ালু, পানসা, ফুলেল, হাতল, জমিদার ইত্যাদি।