৩১তম BCSবাংলা সাহিত্যপ্রবন্ধ ও গদ্য

বাংলা গদ্যের জনক কে?

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
  2. খবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গউইলিয়াম কেরি
  4. ঘরবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪) ‘বাংলা উপন্যাসের জনক’ বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১-১৯৪১) ‘বাংলা ছোটগল্পের জনক’ বলা হয়।

প্রবন্ধ ও গদ্য — আরও প্রশ্ন