পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের কেলাসকে পটাস এলাম বলা হয়। বাংলা ভাষায় এর নাম ফিটকিরি এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে, Al2(SO4)3.K2SO4.24H2O। চুন হচ্ছে মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার রাসায়নিক সংকেত Ca(OH)2। শেভিং সোপের মূল উপাদান পটাসিয়াম স্টিয়ারেট। সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) হচ্ছে একটি ক্ষার, যা কস্টিক সোডা নামে পরিচিত।