কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
কস্যার উইলিয়াম জোনস্
খস্যার উইলিয়াম কেরি
গরাজীব লোচন মুখোপাধ্যায়
ব্রাসি হ্যালহেডসঠিক উত্তর
সঠিক উত্তর: ব্রাসি হ্যালহেড
১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রি মানো এল দা আসসুম্পসাঁও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেন, যা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ। পরবর্তীতে ১৭৭৮ খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় ‘A Grammar of the Bengal Language’ নামে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহৃত হয়। গ্রন্থটির আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল।