Relative pronoun ‘who’ দ্বারা দুটি sentence কে যুক্ত করার সময় প্রথম বাক্যটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে। এরপর দ্বিতীয় বাক্যের subject -এর বদলে who বসে এবং দ্বিতীয় sentence -এর অবশিষ্ট অংশ অপরিবর্তিত অবস্থায় বসে। প্রথম বাক্যের subject এবং দ্বিতীয় বাক্যের subject একই ব্যক্তি বা বস্তু হলে সাধারণত প্রথম বাক্যের subject-এর পরই who বসে।