২৫তম BCSবাংলা সাহিত্যউপন্যাস
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- কশওকত ওসমান
- খজহির রায়হান
- গশহীদুল্লাহ কায়সার
- রশীদ করিমসঠিক উত্তর
সঠিক উত্তর: রশীদ করিম
রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো ‘উত্তম পুরুষ’। ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- প্রসন্ন পাষাণ (১৯৬৩), আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৬৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), জাহান্নম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস- হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি। শহীদুল্লা কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।
উপন্যাস — আরও প্রশ্ন
- কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
- মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন-
- ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
- ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’-কোন উপন্যাসে আছে?