২৫তম BCSবাংলা ভাষাবাক্য (বাচ্য / উক্তি)
‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
- কসরল
- জটিলসঠিক উত্তর
- গযৌগিক
- ঘঅনুজ্ঞামূলক
সঠিক উত্তর: জটিল
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খণ্ড-বাক্যের পরে কমা (,) বসে। অর্থাৎ যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – * যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় কি? জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায়ঃ এ ধরনের বাক্যে সাধারণত যে- সে, যত- তত, যারা- তারা, যাদের- তাদের, যখন- তখন – এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি – তবু, অথচ- তথাপি– এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়। তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
বাক্য (বাচ্য / উক্তি) — আরও প্রশ্ন
- ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
- কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
- ‘শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে-
- ‘তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
- ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’- এটি কোন ধরণের বাক্য?
- ‘সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।’-এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?
- বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?
- ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে?