একই শব্দকে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। উপরিউক্ত বাক্যে ‘মাথা’ শব্দটি ‘ফাঁকি দেয়া’ অর্থে ব্যবহার করা হয়েছে। ‘মাথা’ শব্দটির আরো কিছু ব্যবহার হলো অঙ্গবিশেষ তার মাথার চুল কাল। জ্ঞান-ছাত্রটির অংকে ভালো মাথা আছে। মনের অবস্থা-রাগের মাথায় কোনো কাজ করা ঠিক নয়। দিব্যি দেয়া-মাথা খাও, চিঠি দিতে ভুল করো না। আস্কারা পাওয়া-ছেলেটি আদর পেয়ে একেবারে মাথায় উঠেছে।