২৪তম BCSবাংলা সাহিত্যউপন্যাস
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
- পথের দাবীসঠিক উত্তর
- খনিষ্কৃতি
- গচরিত্রহীন
- ঘদত্তা
সঠিক উত্তর: পথের দাবী
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৮৩ খ্রি) রচিত রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে পরিণীতা (১৯১৪), বিরাজ বৌ (১৯১৪), বৈকুণ্ঠের উইল (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (১ম পর্ব-১৯১৭, ২য় পর্ব-১৯১৮, ৩য় পর্ব-১৯২৭ ও ৪র্থ পর্ব-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), দেনাপাওনা (১৯২৩), শেষ প্রশ্ন (১৯৩১), বিপ্রদাস (১৯৩৫), নিষ্কৃতি ইত্যাদি। উন্নত জীবন গ্রন্হটির রচয়িতা ডা. মোহাম্মদ লুৎফর রহমান এবং সভ্যতা গ্রন্হটির রচয়িতা মোতাহের হোসেন চৌধুরী।
উপন্যাস — আরও প্রশ্ন
- কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
- মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন-
- ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
- ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’-কোন উপন্যাসে আছে?