‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ -এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
কঅবস্থাবাচক শব্দ
খবাক্যালঙ্কার শব্দ
ধ্বন্যাত্মক শব্দসঠিক উত্তর
ঘদ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: ধ্বন্যাত্মক শব্দ
যে শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ)।