বিরল ভূতল খনিজ (Rare-Earth Minerals) সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
কএর মধ্যে ১৫টি ধাতু রয়েছে
খলিথিয়াম এই খনিজের মধ্যে অন্যতম সদস্য
এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছেসঠিক উত্তর
ঘইউক্রেন এ খনিজ উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে
সঠিক উত্তর: এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে
বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ (Rare Earth) খনিজ হলো ১৭টি ধাতব মৌলের সমষ্টি। এই ১৭টি উপাদান হলো ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌল (ল্যান্থানাম থেকে লুটেসিয়াম), স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম। এগুলো ইলেকট্রিক গাড়ি, মোবাইল ফোন, ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এই বিরল-মৃত্তিকা উপাদানগুলো (বিশেষত নিওডিমিয়াম ও সামারিয়াম) অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে অত্যন্ত শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করা হয়, যা "বিরল-মৃত্তিকা চুম্বক" নামে পরিচিত। বিশ্বের মোট বিরল খনিজের ৬০ শতাংশ আকরিকের নিয়ন্ত্রণ চীনের হাতে। ওয়াশিংটনভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট বলছে, ৮৫ শতাংশ আকরিকের উৎপাদন চীনের নিয়ন্ত্রণে।