২০তম BCSবাংলাদেশ বিষয়াবলি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

  1. কজানুয়ারি ১০, ১৯৭৩
  2. ডিসেম্বর ১৬, ১৯৭২সঠিক উত্তর
  3. গনভেম্বর ৪, ১৯৭২
  4. ঘঅক্টোবর ১১, ১৯৭২

সঠিক উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২

১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

সম্পর্কিত প্রশ্ন