৪৭তম BCSসাধারণ বিজ্ঞানজীববিজ্ঞান
“Necessary evil” কোনটি?
- প্রস্বেদনসঠিক উত্তর
- খঅভিস্রবন
- গব্যাপন
- ঘশোষণ
সঠিক উত্তর: প্রস্বেদন
উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয় তাকে প্রস্বেদন (Transpiration) বলে। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেক উপকারিতা রয়েছে। যেমন: এটি উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সাহায্য করে এবং উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তবে, এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। যেমন: যদি প্রস্বেদনের মাধ্যমে পানি হারানোর হার মাটি থেকে পানি শোষণের হারের চেয়ে বেশি হয়, তাহলে উদ্ভিদে পানি ও খনিজ লবণের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি গুরুতর হলে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। এই কারণে, প্রস্বেদন উদ্ভিদের বেঁচে থাকার জন্য অপরিহার্য হওয়া সত্ত্বেও, এর কিছু সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের জন্য একে “Necessary evil” বলা হয়ে থাকে। বিজ্ঞানী Curtis প্রস্বেদন কে necessary evil নামে অভিহিত করেছেন।