তথ্যসূত্র ও দাবি
এই সাইটের তথ্য কোথা থেকে এসেছে, আর কোথা থেকে আসেনি।
এটি কোনো সরকারি সাইট বা অ্যাপ নয়
অচিনপুর একটি বেসরকারি উদ্যোগে তৈরি পড়াশোনার প্ল্যাটফর্ম। বাংলাদেশ সরকার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC), NTRCA বা অন্য কোনো সরকারি সংস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই, কোনো অনুমোদনও নেই। আমরা কারও প্রতিনিধিত্ব করি না।
পরীক্ষার তারিখ, ফলাফল, বিজ্ঞপ্তি বা আবেদনের জন্য সবসময় নিচের সরকারি ওয়েবসাইটগুলোই দেখো — অচিনপুরে দেওয়া তথ্য পড়াশোনার সহায়ক, সরকারি ঘোষণা নয়।
মূল সূত্র
- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্নhttps://bpsc.gov.bd
- আইন মন্ত্রণালয় — বাংলাদেশ কোডগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূল পাঠhttp://bdlaws.minlaw.gov.bd/act-367.html
- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)শিক্ষক নিবন্ধন পরীক্ষার তথ্য ও প্রশ্নhttps://ntrca.gov.bd
প্রশ্নগুলো বিগত সালের পরীক্ষার প্রশ্ন, যেগুলো প্রকাশিত ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ব্যাখ্যা, বই ও লেখাগুলো অচিনপুরের নিজস্ব — সেগুলো কোনো সরকারি সংস্থার লেখা বা অনুমোদিত নয়। কোথাও ভুল চোখে পড়লে support@ochinpur.com-এ জানিও, ঠিক করে দেব।
তথ্য কীভাবে রাখা হয় তা প্রাইভেসি পলিসিতে।