৫০তম BCS

২০০টি প্রশ্ন · বিষয় অনুযায়ী সাজানো

সাধারণ বিজ্ঞান · ১৮টি প্রশ্ন · পৃষ্ঠা ১/১

১. পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো:

কঅতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
খচুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
ঘক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
এই প্রশ্নের আলাদা পেজ

২. ‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?

কগুটিপোকা এবং রেশম
মৌমাছি এবং মধু
গমৎস চাষ
ঘতামাক চাষ
এই প্রশ্নের আলাদা পেজ

৩. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা?

কNi-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি
খএতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয়
‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
ঘএখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
এই প্রশ্নের আলাদা পেজ

৪. যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

ক০.৫
খ২
গ০.২৫
৪
এই প্রশ্নের আলাদা পেজ

৫. ‘গ্রে-হাইড্রোজেন’-এর তুলনায় ‘গ্রীন-হাইড্রোজেনের’ সুবিধা হল-

কএটি উৎপাদন করা সস্তা
এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
গএটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
ঘপ্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
এই প্রশ্নের আলাদা পেজ

৬. একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-

কহোল
ইলেকট্রন
গপ্রোটন
ঘআয়ন
এই প্রশ্নের আলাদা পেজ

৭. প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে ___দিক থেকে ___দিকে প্রবাহিত হয়?

কপূর্ব, পশ্চিম
দক্ষিণপশ্চিম, উত্তরপূর্ব
গউত্তর, দক্ষিণ
ঘউত্তর, পশ্চিম
এই প্রশ্নের আলাদা পেজ

৮. ‘কোভিড-১৯’-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?

করোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
খপরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
গহোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
এই প্রশ্নের আলাদা পেজ

৯. বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?

মেরু অঞ্চল
খনিরক্ষীয় অঞ্চল
গএকটি পাহাড়ের চূড়ায়
ঘপৃথিবীর কেন্দ্রে
এই প্রশ্নের আলাদা পেজ

১০. কোন বাংগালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?

কড. কুদরত-ই-খুদা
খকাজী মোতাহার হোসেন
জামাল নজরুল ইসলাম
ঘঅতীশ দীপংকর
এই প্রশ্নের আলাদা পেজ

১১. ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?

কএদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
খএদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
ঘভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
এই প্রশ্নের আলাদা পেজ

১২. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

কলিগনিন
খরেজিন
গহেমি সেলুলোজ
সেলুলোজ
এই প্রশ্নের আলাদা পেজ

১৩. কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?

কশৈবাল
খছত্রাক
ভাইরাস
ঘব্যাকটেরিয়া
এই প্রশ্নের আলাদা পেজ

১৪. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?

অবলোহিত অঞ্চল
খদৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
গঅতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
ঘএক্স-রে এবং গামা-রে অঞ্চল
এই প্রশ্নের আলাদা পেজ

১৫. পরমাণু চুল্লীতে সচরাচর কোন জ্বালানী ব্যবহার করা হয়?

ইউরেনিয়াম-২৩৫
খইউরেনিয়াম-২৩৮
গথোরিয়াম-১৩২
ঘপ্লুটোনিয়াম-২৪০
এই প্রশ্নের আলাদা পেজ
50th BCS — প্রশ্ন ও সমাধান | Ochinpur