৪৪তম BCSনৈতিকতা ও সুশাসন

বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-

  1. ক১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  2. খ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  3. গ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
  4. উপরের সবগুলোতেসঠিক উত্তর

সঠিক উত্তর: উপরের সবগুলোতে

দণ্ডবিধি ১৮৬০ আইনটি বাংলাদেশে ফৌজদারি সংক্রান্ত আইন। অপরদিকে, দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান ও পরিচালনার জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠাকরণ এবং এর আইন মোতাবেক দুর্নীতিকে সর্বস্তরে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে অসদাচরণ, দুর্নীতি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ‘গুরুদণ্ড’ ও ‘লঘুদণ্ড’ নামক দুই ধরনের দণ্ড আরোপের বিধান রয়েছে। উক্ত তিনটি বিধিমালাই দুর্নীতিকে সর্বস্তরে প্রতিরোধকল্পে গঠিত।

সম্পর্কিত প্রশ্ন