৪৩তম BCSবাংলা সাহিত্যগ্রন্থ / রচয়িতা

‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

  1. কমাওলানা ভাসানী
  2. খআবুল ফজল
  3. গশহীদুল্লাহ কায়সার
  4. শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর

সঠিক উত্তর: শেখ মুজিবুর রহমান

‘আমার দেখা নয়াচীন’ বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমান রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বঙ্গবন্ধু প্রথম চীন ভ্রমণ করেন ১৯৫২ সালে একটি শান্তি সম্মেলনে যোগদানের মাধ্যমে এবং পরবর্তীতে ১৯৫৭ সালে পাকিস্তান সংসদীয় দলীয় নেতা হিসেবে চীন ভ্রমণ করেন। চীন ভ্রমণের এসব অভিজ্ঞতা থেকে তিনি একটি ডায়েরি লেখেন এবং এটির নাম দেন ‘নয়াচীন ভ্রমণ’। পরবর্তীতে এটিই ‘আমার দেখা নয়াচীন’ নামে গ্রন্থ আকারে শামসুজ্জামান খানের সম্পাদনায় ২০২০ সালের অমর একুশে গ্রন্থ মেলায় প্রথম প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য গ্রন্হ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার কিছু কথা (প্রকাশিতব্য)।

গ্রন্থ / রচয়িতা — আরও প্রশ্ন