৪২তম BCSআন্তর্জাতিক বিষয়াবলি

মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

  1. ক২ মার্চ, ২০২০
  2. খ২৫ জানুয়ারি, ২০২০
  3. গ৩০ এপ্রিল, ২০২০
  4. ২৯ ফেব্রুয়ারি, ২০২০সঠিক উত্তর

সঠিক উত্তর: ২৯ ফেব্রুয়ারি, ২০২০

২৯ ফেব্রুয়ারি, ২০২০ কাতারের রাজধানী দোহায় মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন জালমে খলিলজাদ এবং তালেবানদের পক্ষে স্বাক্ষর করেন মোল্লা আব্দুল বেরাদার গনি। এ চুক্তির ফলে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত মার্কিন ও ন্যাটোর সৈন্য প্রত্যাহার করার কথা বলা হলেও ৩১ আগস্ট, ২০২১ যুক্তরাষ্ট্র ও তার মিত্রগণ সমস্ত সৈন্য প্রত্যাহার করে। অপরদিকে, তালেবান বাহিনী ১৫ আগস্ট, ২০২১ রাজধানী কাবুল দখলসহ ৬ সেপ্টেম্বরের মধ্যে পুরো আফগানিস্তান দখলে নেয়।

সম্পর্কিত প্রশ্ন