তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
কঅসম ভালোবাসা
খআদিবাসীদের জীবন চিত্র
ডোম সম্প্রদায়ের জীবন কাহিনীসঠিক উত্তর
ঘপঞ্চাশের মন্বন্তর
সঠিক উত্তর: ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৮-১৯৭১) জীবন ঘনিষ্ঠ সামাজিক উপন্যাস হলো ‘কবি’। এ উপন্যাসে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি বর্ণিত হয়েছে। উপন্যাসটির প্রধান চরিত্র-নিতাইচরণ। ডোম সমাজের নীচু বংশে জন্মানো নিতাইচরণ পূর্ব পুরুষদের মতো চোর-ডাকাত না হয়ে কবি হয়ে গ্রামের লোকদের অবাক করে। সবাই বলাবলি শুরু করে ‘ডোমের ছেলে পোয়েট’! কবি নিতাইকে কেন্দ্র করেই এর কাহিনি আবর্তিত হয়েছে।