৩৬তম BCSবাংলা সাহিত্যগ্রন্থ / রচয়িতা

‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?

  1. ক১৯০৯
  2. খ১৯১০
  3. ১৯১৪সঠিক উত্তর
  4. ঘ১৯২১

সঠিক উত্তর: ১৯১৪

বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতিকে প্রতিষ্ঠা করার জন্য ১৯১৪ সালে সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্থ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্থ- সনেট পঞ্চাশৎ।

গ্রন্থ / রচয়িতা — আরও প্রশ্ন