৩৫তম BCSআন্তর্জাতিক বিষয়াবলি
‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল?
- কচীন
- সাবেক সোভিয়েত ইউনিয়নসঠিক উত্তর
- গহাঙ্গেরি
- ঘপোল্যান্ড
সঠিক উত্তর: সাবেক সোভিয়েত ইউনিয়ন
রুশ শব্দ ‘গ্লাসনস্ত’ মানে খোলানীতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ নীতির প্রবর্তক। ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্র ব্যবস্থার বা পার্টি ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। কিন্তু গর্বাচেভ ১৯৮৭ সালে ঘোষণা করেন যে, সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে খোলামেলাভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করতে পারবেন। গর্বাচেভ নিজেই তার এই নীতিকে ‘গ্লাসনস্ত’ বলে অভিহিত করেন। অনেকটা এই ‘গ্লাসনস্ত’ এর কারণেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সমাজতন্ত্রের অবসান ঘটে।