৩২তম BCSবাংলা সাহিত্যগ্রন্থ / রচয়িতা
‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
- কশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খসুনীল গঙ্গোপাধ্যায়
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- ঘতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
‘পালামৌ’ ভ্রমণকাহিনির রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮৯১)। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শনে প্রকাশিত ‘পালামৌ’ সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর রচনাকাল ১৮৮০ থেকে ১৮৮২ সাল। এটি ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রমথনাথ বসু ছদ্মনামে প্রকাশিত হয়। বিহারের পালমৌ এলাকার পাহাড়ি অঞ্চলের কোল উপজাতির জীবনাচার এবং তাদের সাথে লেখকের যাপিত জীবনের দিনলিপির একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এ ভ্রমণকাহিনীতে। এই বইয়ের বিখ্যাত উক্তি ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।
গ্রন্থ / রচয়িতা — আরও প্রশ্ন
- ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
- ‘নদী ও নারী’ কার রচনা?
- ‘কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’-বইটির লেখক কে?
- ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?
- ‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’ -পদটির রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
- ‘এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।’ কার লেখা?
- ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-