৩০তম BCSবাংলা সাহিত্যগ্রন্থ / রচয়িতা
‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
- রূপকথাসঠিক উত্তর
- খছোটগল্প
- গগ্রাম্যগীতিকা
- ঘরূপকথা-উপকথা
সঠিক উত্তর: রূপকথা
বাংলা শিশুসাহিত্যের অত্যন্ত জনপ্রিয় রূপকথার সংকলন ‘ঠাকুরমার ঝুলি’ ১৯০৬ সালে প্রকাশিত হয়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই গ্রন্থের সংকলন করেন। তিনি এগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রাম থেকে এ সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয়। যথা: ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামশায়ের থলে। এ গ্রন্থের প্রথম প্রকাশক ছিলেন কলকাতার ‘ভট্টাচার্য অ্যান্ড সন্স’। এ গ্রন্থের ভূমিকা লিখে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি জার্মান ভাষায় অনূদিত হয়। এ নামে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
গ্রন্থ / রচয়িতা — আরও প্রশ্ন
- ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
- ‘নদী ও নারী’ কার রচনা?
- ‘কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’-বইটির লেখক কে?
- ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?
- ‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’ -পদটির রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
- ‘এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।’ কার লেখা?
- ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-