৪৭তম BCSসাধারণ বিজ্ঞানমানবদেহ ও স্বাস্থ্য
EPI-এর পূর্ণরূপ কী?
- কExtended Program on immunization
- Expanded program on immunizationসঠিক উত্তর
- গEssential polio immunization
- ঘExtended pediatric immunization
সঠিক উত্তর: Expanded program on immunization
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইংরেজি: Expanded Program on Immunization সংক্ষেপে EPI) হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি যার লক্ষ্য সারা পৃথিবীর সকল শিশুকে এ কর্মসূচির অধীন নিয়ে আসা। WHO বিশ্বব্যাপী শিশুদের টিকা কর্মসূচির অংশ হিসেবে ১৯৭৪ সালের মে মাসে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করে । এটি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলিতে শিশুদের সংক্রামক রোগগুলির বিরুদ্ধে টিকাদানের মাধ্যমে শিশু মৃত্যুহার কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত একটি চলমান কর্মসূচি। ৭ এপ্রিল ১৯৭৯ সালে বাংলাদেশে ১ বছরের কম বয়সী সকল শিশুদের বহুল পরিচালিত সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, হাম, পোলিও-মাইটিস এবং মা ও নবজাতকের ধনুষ্টংকার বিষয়ে কাজ শুরুকরে। পরবর্তীকালে এর অধীনে ২০০৩ সাল থেকে হেপাটাইটিস রোগের টিকা, ২০০৯ সাল থেকে হিমোফাইলাস রোগের টিকা দেওয়া হচ্ছে। ২০১৫ সাল থেকে নিউমোনিয়ার (ফুসফুস প্রদাহ) টিকা দেওয়া হচ্ছে।