১০তম BCSসাধারণ বিজ্ঞানপ্রযুক্তি ও পরিবেশ

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

  1. কপেট্রোলিয়াম
  2. খকয়লা
  3. গপ্রাকৃতিক গ্যাস
  4. বায়োগ্যাসসঠিক উত্তর

সঠিক উত্তর: বায়োগ্যাস

কোটি কোটি বছর পূর্বে গাছ-গাছড়া, জীবজন্তু প্রভৃতি ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভূ-অভ্যন্তরে চাপা পড়ে যায়। ভূ-অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ-অভ্যন্তরে অবস্থান করে। এগুলোকে জীবাশ্ম জ্বালানী বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় কারণ এটি গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয়।

প্রযুক্তি ও পরিবেশ — আরও প্রশ্ন