গ্রীনহাউজ গ্যাস: বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রাখে এবং পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূ-পৃষ্ঠ এবং সংশ্লিষ্ট বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে তাদের গ্রীনহাউজ গ্যাস বলে। এর জন্য দায়ী গ্যাস হলো – জলীয় বাষ্প (H2O), কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ওজোন (O3), ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ (CFCs), হাইড্রোফ্লুরো কার্বন সমূহ (HCFCsandHFCs সহ)