৪৬তম BCSকম্পিউটার ও আইসিটি

নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?

  1. কRAM
  2. খHard Disk
  3. গROM
  4. Registerসঠিক উত্তর

সঠিক উত্তর: Register

মেমোরি ডিজাইন হায়ারার্কি স্টোরেজ হায়ারার্কি বা মেমোরির ধারণক্ষমতার ক্রম Storage Hierarchies কম্পিউটারে বিভিন্ন রকমের মেমোরি ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তির মেমোরি ব্যবহার করা হলেও মেমোরি তৈরির সময় তিনটি বিষয় লক্ষ রাখা হয়।  অ্যাকসেস টাইম: মেমোরি হতে ডেটার রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে। প্রধান মেমোরির টাইম (সময়) বলতে বোঝায় মেমোরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়। অ্যাকসেস সময় যত কম হয়, কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করে।  গতিই মেমোরি ডিজাইনের প্রধান নিয়ামক। মেমোরি ডিজাইন পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি। আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত ম্যাগনেটিক টেপের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম। অর্থাৎ পিরামিডের উপর থেকে নিচের দিকের ক্রম অনুসারে খরচ কম হয়, ধারণক্ষমতা বাড়ে এবং অ্যাকসেস টাইম বৃদ্ধি পায়।

সম্পর্কিত প্রশ্ন