৪৬তম BCSকম্পিউটার ও আইসিটি

একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?

  1. কCommand-Line Interface
  2. Graphical User Interfaceসঠিক উত্তর
  3. গBlock User Interface
  4. ঘTap User Interface

সঠিক উত্তর: Graphical User Interface

Graphical User Interface (GUI) Operating System: গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম বলে। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজের জন্য নির্দেশের গ্রাফিক্যাল উপস্থাপনা (Icon, symbols & visual metaphor) এবং পুলডাউন মেনু থাকে। মনিটরে প্রদর্শিত নির্দিষ্ট আইকনে ক্লিক করে কমান্ড প্রয়োগ করা যায়। যার ফলে ব্যবহারকারী কী-বোর্ড ব্যবহার না করে শুধু মাউস ব্যবহার করেও কম্পিউটার পরিচালনা করতে পারে। উদাহরণ: WINDOWS (95/98/XP/Vista/7), Mac OS ইত্যাদি।

সম্পর্কিত প্রশ্ন