৩৬তম BCSবাংলা সাহিত্যকবিতা / কাব্য

‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

  1. কদৌলত কাজী
  2. খমাগন ঠাকুর
  3. গসাবিরিদ খান
  4. আলাওলসঠিক উত্তর

সঠিক উত্তর: আলাওল

আরাকান বা রোসাঙ্গ রাজসভার অন্যতম প্রধান সভাকবি ছিলেন মহাকবি আলাওল। তিনি আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদÔ পরগনায় জন্মগ্রহণ করেন। মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো- ‘পদ্মাবতী’, ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’, ‘সিকান্দরনামা’, ‘হপ্তপয়কর’, ‘তোহফা বা তত্ত্বোপদেশ’, ‘রাগতালনামা’ এবং দৌলত কাজীর অসমাপ্ত ‘সতীময়না-লোর-চন্দ্রানী’। ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা। এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীরের হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।

কবিতা / কাব্য — আরও প্রশ্ন